বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

 


 
ইকরা পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান ও এডমিন এন্ড অ্যাকাউন্টস শেলী আকতার। সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: ইরফানুল হক। আরও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক কাউছার হোছাইন ও উপস্থিত অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এতে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের কোমলমতি ও মেধাবী ছাত্র-ছাত্রী ও অভিভাবক-অভিভাবিকাবৃন্দ।
পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর যথারীতি জাতীয় সংগীত ও গজল পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যথাক্রমে- সিনিয়র শিক্ষক ইমদাদুল হক, মনির আহমেদ, সহকারী শিক্ষিকা রুমি আকতার প্রমূখ। সর্বশেষ ধর্মীয় শিক্ষক ওমাইর মাহমুদ হুজুরের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মেধা তালিকায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদেরকে ইকরা পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে রইল আন্তরিক
অভিনন্দন
ও শুভেচ্ছা। সকলের জন্য দোয়া ও ভালোবাসা।






 
 

No comments

Powered by Blogger.